বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ নভেম্বর ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না : মোস্তফা

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির জেলা ও মহানগরের যৌথকর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা বলেন, জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস, সুশাসন দিয়ে ৯ বছর ক্ষমতায় থাকার ইতিহাস। ৪৬০টি উপজেলা ও ৬৪ জেলা করার ইতিহাস। ভুলে গেছেন, ভুলে যাইয়েন না আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার জন্য জাতীয় পার্টি যথেষ্ট বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। জাতীয় পার্টি ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টিকে ডাকতে হবে।

সমন্বয়ক সারজিস আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সারজিস সাহেব বলে গেছেন পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। কিন্তু আমরা সারজিস সাহেবকে বলতে চাই জাতীয় পার্টি পিপীলিকা নয় আমরা বাজপাখি যাকে একবার ধরি তাকে আর ছাড়ি না।

তিনি বলেন, নূর সাহেবের দল একটা পরগাছা। এদের সমাবেশ করার জন্য বিএনপি সহযোগিতা করার জন্য চিঠি দেয়। তার মানে এরা ‘ক্যাপাবল’ না। এদের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সক্ষমতা নেই। তাদের বিরুদ্ধে কথা বলার সময় নষ্ট করার সমান। তাদের হিসাব করার সময় আমাদের নেই। জিলা স্কুল মাঠের সমাবেশে আপনারা বললেন মেয়র একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ। সাহস থাকলে সামনে এসে বলেন জাতীয় পার্টি আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। কারো পিঠের চামড়া থাকবে না।

তিনি বলেন, রংপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিভাগীয় কমিশনার আপনি নতুন আসছেন, আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সম্পর্কে যে ঔধ্যদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার না করলে আপনার সাথে দেখা হবে। রংপুরে কয়দিন থাকতে পারেন আমরা দেখব।

দলীয় অফিসে আগুন দেওয়া নিয়ে তিনি বলেন, ঢাকা ও খুলনায় জাতীয় পার্টির অফিসে চোরের মত আগুন দিয়েছেন। যদি ক্ষমতা থাকে রংপুরে আসেন দেখা হবে। জাতীয় পার্টির শক্তি কোথায় জাতীয় পার্টির অস্তিত্ব কথায় সেটি জানান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১০

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

২০