বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১২শ বিঘার চিংড়িঘের দখল!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ১২শ বিঘা আয়তনের ‘বিসমিল্লাহ-০৩’ নামের একটি চিংড়িঘের দখল করেছে নিয়ে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে দুই শতাধিক লাঠিয়াল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাাঁপা-সোনাখালী গ্রামে অবস্থিত ঘেরটি দখল করে।

অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও ইউনিয়ন যুবদল আহবায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে এই ঘের দখলের ঘটনা ঘটে। এসময় ঘেরের বাসার সিসি ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি কর্মচারীদের বেধড়ক মারধর করে। প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত ঘেরের ম্যানেজার হাবিবুর রহমানের কোন হদিস মেলেনি। এঘটনায় গোটা এলাকাজুড়ে তীব্র আতংক ও উত্তেজনা বিরাজ করছে।

ঘের মালিক রবিউল্লাহ বাহারের ভাই সফিউল্লাহ জানান, দু’পক্ষের মামলা চলমান থাকায় সম্প্রতি বিজ্ঞ আদালত উক্ত ঘেরে একজন ‘রিসিভার’ নিয়োগ করেন। বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদালত পূর্বের আদেশ স্থগিত করার পর রাত ৯টার দিকে বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও যুবদল সভাপতি হাফিজুরের নেতৃত্বে দখলের ঘটনা ঘটে।

সফিউল্লাহ আরও জানান, দখলের পরপরই হামলার সাথে জড়িতরা ২০/২২টি জাল ব্যবহার করে ৭০ মনেরও বেশী মাছ লুটে নেয়। ঘের দখলের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের জমির মালিকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

জমির মালিক মাখন লাল জানান, দীর্ঘদিন সাত্তার মোড়ল তাদের জমি জবর দখলে নিয়ে অবৈধভাবে ঘের পরিচালনা করতো। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর সাত্তার মোড়ল বিএনপির সহ-সভাপতি আমজাদুল ইসলামের কাঁধে ভর করে তাদের মত নিরীহ জমি মালিকদের জিম্মি করার পুরানো কৌশলে হেঁটেছে।

এবিষয়ে জানতে বিএনপি সহ-সভাপতি আমজাদুল ইসলামের সাথে কথার বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। যুবদল সভাপতি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন কর দেন। তবে নাম প্রকাশ না করার শর্তে দখলদার লাঠিয়াল বাহিনীর এক সদস্য জানান সন্ধ্যার পর পাখিমারা এলাকা থেকে তিন/চারশ মানুষ যেয়ে ঘেরটি দখল করেছে। এসময় কিছু ভাঙচুরসহ কর্মচারীদের সামান্য মারধরের ঘটটনা ঘটেছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বেঅইনী কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705