বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৪, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার যে গান গাইলেন তাসনিয়া ফারিণ

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদিতে তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে আলোচনায় এসেছেন। নান্দনিক অভিনয় দিয়েও দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননাও। বলছি সময়ের আলোচিত অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণের কথা।

দর্শকপ্রিয় এই অভিনেত্রী ও সংগীতশিল্পী আবারও গান গেয়েছেন। গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা ভক্তদের জন্য আমার পক্ষ থেকে একটি চমক। তাদের জন্যই নতুন আরও একটি গান গাওয়া। এটি যদি দর্শক-শ্রোতা পছন্দ করেন, তাহলে এ মাধ্যমে একটু সময় দেওয়ার ইচ্ছা আছে।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্যদিয়ে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপন ও ওয়েবে সিরিজে কাজ করেন।

২০১৮ সালে ফারিণ ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি দিয়ে মূলত আলোচনায় আসেন। যার জেরে ২০১৯ সালে তিনি প্রায় ৮০টি নাটকে অভিনয় করেন।

দেশের পর কলকাতার সিনেমায়ও তার অভিষেক হয়েছে। সম্প্রতি ময়মনসিংহের একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত ‘চক্র’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

তার হাতে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে দেখা যাবে তাকে। বর্তমানে কাজটির চরিত্রের পেছনে সময় দিচ্ছেন তিনি। ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০