বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন জেলায় গত শনিবার ও রোববার এসব অভিযান চালানো হয়। এসময় দুই সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার সদস্যও নিহত হন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বান্নু জেলার বাকাহেল এলাকায় একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত এবং নয়জন আহত হয়। এসময় ২৯ বছর বয়সী সিপাহি ইফতেখার হুসাইন প্রাণ হারান।

খাইবার জেলার শগাই এলাকায় আরেকটি অভিযানে তিন সন্ত্রাসী নিহত এবং দুজন আটক হয়। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় ২৫ বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মদ জোয়াইবুদ্দিন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, খাইবার জেলার সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের একজন সাংবাদিক খলিল জিবরানের হত্যাকাণ্ডে জড়িত ছিল।

লাকি মারওয়াট জেলার দারা পেজু এলাকায় একদল সন্ত্রাসী মধ্যরাতে পুলিশ স্টেশনে হামলা চালায়। প্রায় এক ঘণ্টার এই সংঘর্ষে কনস্টেবল কিরামতউল্লাহ নিহত হন। পুলিশ হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়।

পাঞ্জাবের মিয়ানওয়ালিতে চাপরি পুলিশ স্টেশনে সন্ত্রাসীদের হামলায় চারজন নিহত হন। পুলিশ জানিয়েছে, প্রায় ২০ জন সন্ত্রাসী রকেট লঞ্চার ও গ্রেনেড ব্যবহার করে হামলা চালায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ শেষে চারজন সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়।

মার্দান পুল এলাকায় পুলিশ ভ্যানে হামলায় এএসআই মীর গুলাম মারওয়াট নিহত হন, আহত হন আরও দুজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বালুচিস্তানের শেরানি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে চার সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। কর্তৃপক্ষ জানায়, এসব সন্ত্রাসী আফগানিস্তান থেকে এসেছিল এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০