বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দামেস্ক থেকে পালিয়েছেন বাশার আল-আসাদ?

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। দুজন জ্যেষ্ঠ সিরীয় কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
যদিও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তা স্বীকার করছে না।

বিদ্রোহী বাহিনী দাবি করেছে যে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে।

শহরে গুলির শব্দ শোনার খবর জানান বাসিন্দারা। একজন বাসিন্দা সিএনএনকে জানান যে বিরোধী যোদ্ধারা বারজেহ এলাকার মধ্যে প্রবেশ করেছেন এবং সেখানে সংঘর্ষ চলছে।

বিদ্যুৎ চলে গেছে এবং ইন্টারনেট খুব ধীর, মানুষ তাদের ঘরেই অবস্থান করছে বলে জানান তিনি।

রয়টার্স দুজনের সঙ্গে কথা বলতে পেরেছে, যারা গুলির শব্দ শুনেছেন। তবে গুলির শব্দ কোন দিক বা কোন স্থান থেকে আসছে তা এখনো স্পষ্ট নয়।

সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আগেই দাবি করে, তারা দামেস্কের উত্তর দিকের হোমস শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানী ঘেরাও করছে।

এইচটিএস দেড় সপ্তাহ আগে আক্রমণ শুরু করে। এরপর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নেয়।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচএস) জানায়, সিরিয়ান সেনা ও নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা যাচ্ছে, কারণ তাদের বলা হয়েছে, সরকার পতনের কারণে তারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছে।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ উড়ে যাওয়ার পর তাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাশার ২০০০ সালে তার বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!