বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ ছক্কায় জিসানের ৫২ বলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: আগ্রাসী ব্যাটিং যাকে বলে। জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচেই ঝোড়ো সেঞ্চুরি জিসান আলমের। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় সেঞ্চুরি হাঁকালেন ডানহাতি এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আক্ষেপ তুলনামূলক ধীরগতির ব্যাটিং নিয়ে। ঝোড়ো গতির ইনিংস দেশি ব্যাটারদের হাতে নেই– এমন অভিযোগ বেশ পুরোনো। যদিও এনসিএল টি-টোয়েন্টিতে জিসান আলমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে সেই বদনাম কিছুটা হলেও ঘুছবে। টিভি বা ইউটিউবে যারাই দেখেছেন, প্রত্যেকেই বিনোদিত হয়েছেন। মুগ্ধ হয়েছেন ৫২ বলে করা অসামান্য এক সেঞ্চুরি দেখে।

জাতীয় ক্রিকেট লিগের শুরুর ম্যাচেই জিসান আলম যেন বার্তাই দিয়ে রাখলেন একপ্রকার। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পেলেন ডানহাতি ব্যাটার।

বাংলাদেশিদের মধ্যে যা চতুর্থ দ্রুততম। এর আগে পারভেজ হোসেন ইমনের (৪২ বল)। তামিম ইকবালের ৫০ বলের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে সেঞ্চুরি আছে।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা করেছিলেন তৌফিক খান তুষার। তুষার ১৭ বলে ২৯ করে ফিরে যাওয়ার পর রান করতে শুরু করেন জিসান। তবে ফিফটি পর্যন্ত ইনিংস ছিল সাদামাটা। ৪০ বল খেলে ৫২ রান করেন তিনি। এরপরেই দেখা মেলে তার তাণ্ডবের।

আরাফাত সানি জুনিয়রের অফ স্পিন পেয়ে প্রথম বল বাদ দিয়ে বাকি পাঁচ বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর দ্রুত আরও দুই ছক্কায় ছাড়িয়ে যান নব্বই। নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেছেন। যদিও অপুর বলেই পরে বোল্ড হয়ে থামে তার ইনিংস।

৫৩ বলে ঠিক ১০০ রান করে আউট হন জিসান। ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটাই মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে। জিসানের ঝলকের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে বড় পুঁজি পায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

২

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৫

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৬

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৭

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৮

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৯

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১০

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১১

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১২

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১৩

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১৪

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৫

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৬

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৭

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৮

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৯

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

২০