বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত ‘প্রকৌশল গুচ্ছ’ থেকে আগেই দুটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট ও কুয়েট) ভর্তি আবেদন শেষ দিকে। এবার প্রকৌশল গুচ্ছে শেষ পেরেক ঠুকলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে আবেদন শুরুর দিনক্ষণও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী—আগামী ৪ জানুয়ারি থেকে সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন করা প্রার্থীরা ১৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।
প্রাক-নির্বাচনী পরীক্ষা ৮ ফেব্রুয়ারি

প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হতে পারে ২৪ জানুয়ারি। ২৫ জানুয়ারি থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। এরপর ৮ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনীর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার শিফট ও বিস্তারিত সময়সূচি পরে জানাবে কর্তৃপক্ষ।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের পর নির্বাচনী পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষার জন্য পৃথক প্রবেশপত্র দেওয়া হবে। এ প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৬ ফেব্রুয়ারি।

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচনী বা চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

১০

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

১১

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

১২

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

১৪

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৫

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১৬

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১৭

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৮

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৯

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

২০
error: Content is protected !!