বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

ডেস্ক রিপোর্ট: কোয়ালিফায়ার ১-এর মতো ফাইনালেও রংপুরের সঙ্গে পারলো না ঢাকা মেট্রো। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ট্রফি উঠলো রংপুরের হাতেই। মঙ্গলবার ঢাকা মেট্রোকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর দল।

বোলারদের রাজ করা ফাইনালে ৬৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়েছিল রংপুর। শেষ পর্যন্ত ১১.২ ওভারে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

দুই পেসার আলাউদ্দীন বাবু (৩/১২) আর মুকিদুল ইসলাম মুগ্ধ (৩/১২) ঘাসযুক্ত উইকেটে প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণে বিধ্বস্ত ঢাকা মেট্রো অলআউট হয়ে যায় মাত্র ৬২ রানে।

প্রথম সেশনের মতো অত না হলেও পরের সেশনেও বল এদিক-ওদিক মুভ করেছে। ঢাকা মেট্রো পেসার আবু হায়দার রনি রংপুর টপ অর্ডারের ওপর খানিক প্রভাব বিস্তার করেন। তাতে ইনিংসের অর্ধেকটা খোয়া গেলেও রংপুরের জয় ঠেকাতে পারেননি ঢাকা মেট্রো বোলাররা। কী করে পারবেন? পুঁজি যে মাত্র ৬২!

ওই সামান্য কটা রান নিয়ে তো আর প্রতিপক্ষকে অলআউট করা ছাড়া জেতা সম্ভব না। তাই খানিক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত ইনিংসের অর্ধেকটা হাতে রেখে ১১.২ ওভারেই জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ। অলরাউন্ডার তানবীর হায়দার ১৪ আর এনামুল ১৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন।

রবিন লিগে যে দলটিকে মনে হচ্ছিল দুর্দমনীয়, সেই ঢাকা মেট্রো কোয়ালিফায়ার ১-এ এসে রংপুর বিভাগের কাছে হেরে গিয়েছিল। তারপর কোয়ালিফায়ার ২-এ খুলনাকে হারিয়ে ফাইনালে উঠে আবার রংপুরের সামনে কেমন যেন আড়ষ্ট, জবুথবু নাইম শেখের ঢাকা মেট্রো।

মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আকবর আলীর রংপুরের বোলারদের শানিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। মাত্র ৬২ রানেই শেষ হয়ে যায় ঢাকা মেট্রোর ইনিংস।

রংপুরের দুই পেসার আলাউদ্দীন বাবু আর মুকিদুল ইসলাম মুগ্ধ নতুন বলে ঢাকা মেট্রোর ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে উড়ন্ত সূচনার বদলে ঐ ৬ ওভারেই ১৮ রানে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকা মেট্রো।

দলটির প্রথম ৭ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অংকে পৌঁছাতে সক্ষম হন শুধু শামসুর রহমান শুভ। জাতীয় দলের এ সাবেক টপ অর্ডারের ব্যাট থেকে আসে ১৪ (২৮ বলে) রান এবং পরবর্তীতে সেটাই ঢাকা মেট্রোর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সেখান থেকে আর সামনে বেরিয়ে আসা সম্ভব হয়নি। একজন ব্যাটারও মাথা তুলে দাঁড়াতে পারেননি।

মাত্র ১৩ রানে আউট হলেও ঢাকা মেট্রোর পেস বোলার কাম লেট অর্ডার আবু হায়দার রনি শেষ দিকে একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেও পারেননি। আরেক পেসার শহিদুলের সাথে সিঙ্গেলস নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন হাত খুলে খেলার সামর্থ্য রাখা আবু হায়দার রনি।

ঢাকা মেট্রো: ১৬.৩ ওভারে ৬২/১০ (ইমরানউজ্জামান ৪, নাইম শেখ ০, আনিসুল ইসলাম ইমন ৩, শামসুর রহমান শুভ ১৪, আমিনুল ইসলাম বিপ্লব ০, গাজী তাহজিবুল ২, মোসাদ্দেক হোসেন সৈকত ৬, আবু হায়দার রনি ১৩; আলাউদ্দীন বাবু ৩/১২, মুকিদুল ইসলাম মুগ্ধ ২/১২, রবিউল ১/৯, চৌধুরী রেজওয়ান ১/১২, আরিফ ১/১৪)।

রংপুর: ১১.২ ওভারে ৬৫/৫ (চৌধুরী রিজওয়ান ৯, আব্দুল্লাহ আল মামুন ২, নাইম ইসলাম ০, তানবীর হায়দার ১৪ অপরাজিত, আকবর আলী ০, আরিফুল হক ১৪, এনামুল হক ১৪ অপরাজিত; আলিস আল ইসলাম ২/১৩, আবু হায়দার রনি ১/৮ ও রাকিবুল ১/২৪)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!