বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃ ত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখল কারা?

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করা আহসান হাবিবের বাড়িতে দেয়ালে কে বা কারা লিখে রেখে গেছে—‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা খবর পেয়ে আহসান হাবিবের বাড়িতে আসি এবং ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখাটি দেখতে পাই।

হুমকি পাওয়া আহসান হাবিব (২৪) বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট। আহসান হাবিব সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সহ-সমন্বয়ক।

আহসান হাবিব বলেন, সোমবার রাতের কোনো এক সময় আমার ঘরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।

আহসান হাবিবের বড় ভাই শাহাদত হোসেন বলেন, আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিল। সে বিভিন্ন এলাকায় সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই প্রেক্ষিতেই স্বৈরাচারী সরকারের দোসররা পরিকল্পিতভাবে এমন কাজটি করেছে।

প্রতিবেশী হালিমা বেগম বলেন, আমার গেটের সাথেই আহসান হাবিবের ঘর। এই বিষয় নিয়ে খুবই আতঙ্কে আছি আমরা এলাকাবাসী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) সুমন রঞ্জন সরকার জানান, বিষয়টি জানার পর জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০