বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বড় বড়’ ছক্কা মারার রহস্য জানালেন জিসান

স্পোর্টস ডেস্ক | জিসান আলম এখনো জাতীয় দলে খেলেননি। তবুও তাকে ঘিরে আগ্রহটা অনেকদিনের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ যেমন ব্যাটার খুঁজছে অনেকদিন ধরে, তার খেলার ধরনও তেমনই। যুবাদের ক্রিকেটের পথ পেরিয়ে তিনি এখন চলে এসেছেন মূল মঞ্চে।
ধীরে ধীরে আলো ছড়াতেও শুরু করেছেন। সবশেষ এনসিএলে ৭ ম্যাচে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রান এসেছে তার ব্যাট থেকে। ঢাকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৪ চার ও ১০ ছক্কায় ৫২ বলে সেঞ্চুরি পান। ৮ বলের মধ্যে তার ছক্কা ছিল সাতটি।

পাওয়ার হিটিংয়ের সঙ্গে বড় বড় ছক্কা হাঁকানোয় ইতোমধ্যে নজর কেড়েছেন জিসান। তাকে ঘিরে আশায় বুকও বাঁধতে শুরু করেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এবারের বিপিএলে জিসান খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে। শনিবার দলের অনুশীলনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি।

বড় বড় ছক্কার রহস্য নিয়ে জানতে চাইলে জিসান বলেন, ‘তেমন কিছুই না। আমি ছোটবেলা থেকে স্বাভাবিক ক্রিকেট খেলে এসেছি। ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতো। এজন্য সহজাতভাবে ছক্কা মারি, ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই। ’

জিসান আলমের পরিবারের দুজন এর আগে খেলেছেন জাতীয় দলে। বাবা জাহাঙ্গীর আলম ও চাচা সোহেল হোসেনের পথে হাঁটতে চান তিনিও। বাবা জাহাঙ্গীর এখন পুরোদস্তর কোচ। ছোটবেলা থেকে গড়ে তোলা বাবার স্বপ্নপূরণের আশা জিসানের।

এ নিয়ে বলেন, ‘অবশ্যই (বাবা ও চাচার খেলা) এটা আমার জন্য অনুপ্রেরণা। যেহেতু বাবা-চাচা দুজনই জাতীয় দলে খেলেছে। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার। যদি কপালে লেখা থাকে, জাতীয় দলে খেলবো। ’

বিপিএল নিয়ে আশার কথা শুনিয়ে তিনি বলেন, ‘ভালো কিছু করার চেষ্টা করবো। এনসিএলটা আমার খুব ভালো গেছে। চেষ্টা করবো বিপিএলে যেন এমন একটা মৌসুম কাটাতে পারি। ’

টি-টোয়েন্টিতে রানের চাহিদা থাকে দর্শকদের। কিন্তু বিপিএলে দেখা যায় উল্টো। খুব একটা রান হয় না বলে সমালোচনাও আছে। এনসিএল টি-টোয়েন্টিতেও শুরুর দিকে রান পেলেও পরে আর তেমন হয়নি। তবে খারাপ উইকেট হলেও মানিয়ে নেওয়ার কথা বলছেন জিসান।

তিনি বলেন, ‘উইকেট যেমন হবে, খেলোয়াড় বা ব্যাটার হিসেবে খেলতে হবে। ভালো হোক বা খারাপ, মানিয়ে নিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে, ওভাবেই মানিয়ে নিয়ে খেলবো। ভালো উইকেট থাকলে তো ভালো। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!