বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সংলাপ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ সক্রিয়করণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স ব্লু ইকোনোমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে।

সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার প্রনয় বিশ^াস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

সংলাপে জানানো হয়, ব্লু ইকোনোমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা, খুলনা জেলার কয়রা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার জনগোষ্ঠী বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১০

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১১

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১২

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

১৩

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

১৪

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

১৫

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

১৬

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

১৭

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

১৮

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

১৯

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

২০
error: Content is protected !!