বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবনূরকে দেখে হতাশ ভক্তরা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বাস করছেন তিনি। মাঝে হুট করেই গত বছর তিনটি সিনেমায় কাজের ঘোষণা দেন এই নায়িকা।

এরপরই আবারও ফিরে যান অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভূমিকায় দেখা মেলে তার।

সম্প্রতি নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হলেন শাবনূর। ফেসবুকে প্রকাশ করেছেন কয়েকটি ছবি। যেখানে সাদা ও সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা মিলেছে তার।

ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।’

ছবিতে খানিকটা খোলামেলা অবতারেই দেখা মিলেছে নায়িকার। সেইসঙ্গে অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও হতাশ করেছে ভক্তদের।

মুহিবুর রহমান নামে একজন লিখেছেন, ‘তুমি মনে হয় ভুলে গেছো যে তুমি বাংলার রাণী। কীসব ড্রেস পরো, যা একদম বেমানান লাগে। তোমাকে চাই, প্রেমের তাজমহল, নারীর মন…এসব ছবিতে যে ড্রেসগুলো পরতে সেরকম ড্রেস পরবা। মাঝে মাঝে শাড়ি পরবে, সৌখিনভাবে ক্যামেরার সামনে আসবে। এভাবে আর না……।’

সানজিদা ইসলাম নামের একজন লিখেছেন, ‘আমি শাবনুর ম্যামের বড় ভক্ত। আজ আমি হতাশ, তার এমন ছবি দেখার পর। যে কখনো কোন অশ্লীল পোশাক পরেনি তার ক্যারিয়ারে। তার ভক্তরা আজও তাকে নিয়ে গর্ব করে। দয়াকরে আপনি এমন পোশাক পরবেন না, আপনার ভক্তদের আর কষ্ট দিয়েন না।’

আরেকজন লিখেছেন, ‘এটা আমাদের শাবনূর না।’ কারো মন্তব্য, ‘আপনার কাছে অনুরোধ, ছবি তোলার পর দেখে ফেসবুকে আপলোড দিয়েন।’

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারিতে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর। ওই অনুষ্ঠানে ‘এখনো ভালবাসি’ নামের আরও একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দেন তিনি। তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান এই নায়িকা। সেসময় জানা যায়, পুরোপুরি ফিট হয়েই শুটিংয়ে নামবেন তিনি।

১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নায়িকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে গড়ে ওঠে জনপ্রিয় এক জুটি, যা এখনো দর্শকদের হৃদয়ে নাড়া দেয়।

দীর্ঘ ৩১ বছরের অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। এর মধ্যে আছে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরে আটক

সাতক্ষীরায় মুখমণ্ডল ও মাথা থেতলে নারীকে হত্যা!

যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

১০

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধে ফের ভাঙন

১২

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

১৩

মাত্র ৩ লাখ টাকার জন্য হচ্ছে না শিশু আসমার অপারেশন

১৪

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

১৫

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

১৬

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

১৭

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

১৮

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

১৯

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705