বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল

ডেস্ক রিপোর্ট: ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন ২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল।

এর আগে ২৬ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা কমিটির ২৯ জন সদস্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত বোর্ডে সাধারণ সম্পাদক পদে অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল এবং পাবলিক রিলেশন অফিসার পদে সুমা খাতুন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো মানবিক কাজ করতে সকল ভলান্টিয়ার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশের তরুণদের নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬৪ জেলার ৫০ হাজারের বেশি ভলান্টিয়ার সংগঠনটির সঙ্গে জড়িত আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১০

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১১

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৪

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৫

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৬

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৭

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৮

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

২০
error: Content is protected !!