বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা ৮ জয়ে প্লে-অফে রংপুর

স্পোর্টস ডেস্ক: ইনিংসের প্রথম বলেই উইকেট এনে দেন রাকিবুল হাসান। এরপর আর খুব একটা পেছন ফিরে তাকাতে হয়নি রংপুর রাইডার্সের।

১৬৪ রানের পুঁজি নিয়েও আকিফ জাভেদের দারুণ বোলিংয়ে মাঠ ছাড়ে ৩৩ রানের জয় নিয়ে।
বিপিএলে অপ্রতিরোধ্য রংপুরের টানা অষ্টম জয় এটি৷ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখা তো বটেই প্রথম দল হিসেবে প্লে-অফেও নাম লিখিয়েছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস হেরে ফিল্ডিং বেছে নেয় চিটাগাং কিংস। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। তৃতীয় ওভারে যখন তারা প্রথম উইকেট হারায়, ততক্ষণে মাত্র ৯ রান উঠেছে স্কোরবোর্ডে।

তবে এরপর জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন স্টিভেন টেইলর ও সাইফ হাসান। তবে তাদের রান তোলার গতি ছিল ধীর। টেইলর ৩২ বলে করেন ৩৯ রান এবং সাইফের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭ রান। দুজনেই পর পর দুই ওভারে ফিরে গেলে ফের ধাক্কা খায় রংপুর। চারে নামা ইফতিখার আহমেদ (৩) বেশিক্ষণ টিকতে পারেননি।

দলের বিপর্যয়ে হাল ধরেন খুশদিল শাহ। একাই বাকিটা সময় প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালান তিনি। ১৮তম ওভারের শেষ বলে ওয়াসিমের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে বিদায় নেওয়ার আগে তিনি ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। দারুণ এই ইনিংস খেলার পথে ৭টি ছক্কা ও ২টি চার হাঁকান তিনি। শেষদিকে মাহেদী হাসানের ১২ বলে ১৭ রানের ইনিংসে সংগ্রহটা আরেকটু বেশি পায় রংপুর।

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন চট্টগ্রামের স্পিনার আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়া বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও নাঈম ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

১৬৫ রানের লক্ষ্যে নামা চিটাগাংকে দমিয়ে রাখেন আকিফ। বাঁহাতি এই পেসার ৪ ওভারে ৩২ রান দিয়ে একাই শিকার করেন ৪ উইকেট। যার ফলে ৮ উইকেটে ১৩১ রানের বেশি করতে পারেনি চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শামীম পাটোয়ারী। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৬ ও গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে আসে ২৩ রান। কিন্তু কেউই মোমেন্টাম তৈরি করতে পারেননি।

ব্যাটিংয়ে ঝলক দেখানো খুশদিল বল হাতেও ছিলেন সফল। ২৩ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়া একটি করে শিকার ইফতিখার আহমেদ ও রাকিবুলের। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার ওঠে খুশদিলের হাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!