বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ সেল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫টি সেল গঠন করেছে।

সোমবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় এসব সেল গঠন করা হয়।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুখপাত্র মোহিনী তাবাসসুম, মূখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান রুমন ও মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেলী তামান্না, মো. মিজানুর রহমান, মইনুল ইসলাম ও মাসুম বিল্লাহ। যুগ্ম সদস্য সচিব মো. রেজওয়ান আহমেদ (পারভেজ), ওমর তাসনিম রাহাত প্রমুখ।

গঠিত পাঁচটি সেলের মধ্যে দপ্তর সেলের দায়িত্ব পেয়েছেন মোজাহিদুর রহমান, আল আমিন, সোহেলী তামান্না, কাতিবুর রহমান ও মোমিনুর রহমান।

কর্মসূচি ও বাস্তবায়ন সেলের দায়িত্ব পেয়েছেন দিপু, শোয়েব, মুজাহিদ, ইউসুফ আলী, কৃষ ও আপন।

প্রচার ও যোগাযোগ সেলের দায়িত্ব পেয়েছেন ওলিউল্লাহ, রাহাত, জালাল, শেখ আবির আহমেদ, মামুন হাওলাদার, তাজিম হোসেন ও সাবিতুর।

সংস্কৃতি ও ক্রীড়া সেলের দায়িত্ব পেয়েছেন শামিমা আক্তার, তিশা, রত্না, মেঘা, মাসুদ ও রুমান।

স্বাস্থ্য ও চিকিৎসা সেলের দায়িত্ব পেয়েছেন আফিয়া সুলতানা, সিমা খাতুন, মাহবুবুর রহমান, ইমরান বাশার ও শাহিনুর রহমান।

সভায় বক্তারা সমতাভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা, সাতক্ষীরার সংস্কার কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা সাতক্ষীরার সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন।

বক্তারা তরুণ সমাজকে উজ্জীবিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০