বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর কয়েক ঘণ্টা পর শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে প্রার্থনা করার জন্য পরিবার নিয়ে গির্জায় গিয়েছিলেন তিনি।

সেখান থেকে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের চায়ের দাওয়াতে স্ত্রী মেলানিয়াসহ অংশ নেন ট্রাম্প। তাদের স্বাগত জানিয়েছেন বাইডেন।

সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে পৌঁছলে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন স্বাগত জানান ট্রাম্প ও মেলানিয়াকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮৩৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন ও অ্যান্ড্রু জ্যাকসনের মাধ্যমে চা ঐতিহ্য শুরু হয়েছিল। ২০২১ সালে ক্ষমতা ছাড়ার সময় ট্রাম্প এই রীতি ভেঙেছিলেন। অর্থাৎ, তিনি বাইডেনকে চায়ের আমন্ত্রণ দেননি।

স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এ আয়োজনে সমর্থক ও বিরোধী মিলিয়ে প্রায় দুই লাখ লোকের উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের ঐতিহ্য ভেঙে বিদেশি রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ নেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি দেখে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০