বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ জানুয়ারি ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির সব কমিটি বিলুপ্ত

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র পূর্বের কমিটিসহ সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যদিও তা নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ দুই নেতা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক উপজেলা বিএনপির কাউন্সিল হয় না। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর অনেক নেতা মৃত্যুবরণ করলেও সে জায়গা পূরণ করা হয়নি। এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।

এরপর রোববার (১৯ জানুয়ারি) রাতে শ্যামনগর উপজেলা বিএনপি’র ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ ছাড়া ঘোষণা করা হয় শ্যামনগর পৌরসভা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। খবর শ্যামনগরের ছড়িয়ে পড়লে ওইদিন রাত ১০টার দিকে পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টার পর সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলিম আরো একটি কমিটি অনুমোদন করেন। সেখানে আব্দুল ওয়াহেদকে আহ্বায়ক ও সোলায়মান কবীরকে সদস্য সচিব করা হয়।

তবে এই কমিটি ঘোষণার পর থেকে শ্যামনগরে বিএনপি দলীয় নেতা কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ কমিটির পক্ষে আনন্দ মিছিল অন্য পক্ষ কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

এরই মাঝে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দলটির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ও সংসদীয় এলাকা-৪ এর টিম প্রধান আব্দুল আলিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্যামনগরে বিএনপি’র সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এ নিয়ে শ্যামনগর উপজেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের নেতা-কর্মীদের ভিন্ন মতামত প্রদান করতে দেখা গেছে।

এর আগে রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন।

তবে কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী কিছু জানেন না বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১০

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১১

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১২

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৩

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৪

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৫

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৬

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৭

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

১৮

কয়রায় জামায়াতের গণমিছিল

১৯

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

২০
error: Content is protected !!