বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে

নিউজ ডেস্ক | জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন এখন শেষ পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমনটি জানান তিনি।

ভলকার তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে।

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন চলাকালে সংঘটিত অপরাধের বিষয়ে তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, প্রধান ছয়টি কমিশনের প্রতিবেদনগুলোও ওই একই সময়ে প্রকাশিত হবে।

সেক্ষেত্রে এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা।

এসময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সহায়তা কামনা করেন। কারণ গত কয়েক মাসে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থী আসায় এ সংকট আরও তীব্র হয়েছে।

এ বিষয়ে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে ভলকার তুর্ক বলেন, তিনি মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৩

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান ||

৪

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৬

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৭

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৮

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৯

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১০

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১১

দিল্লিতে মমতা আটক

১২

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৩

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৪

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৫

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৬

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৭

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৮

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৯

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২০