বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নায়িকাকে নিয়ে পালানোর চেষ্টা, গাড়িটি আরেক নায়িকার

বিনোদন ডেস্ক: রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপ্রীতিকর ঘটনা ঘটে অভিনেত্রী নিঝুম রুবিনার সঙ্গে। পরে গাড়ি থেকে লাফিয়ে বেঁচেছেন তিনি। রাজধানীর হাতিরঝিল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে ‘অপহরণের’ চেষ্টা করা ওই গাড়িটি আরেক অভিনেত্রীর বলে দাবি করেছেন নিঝুম রুবিনা।

আজ (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় নিঝুম রুবিনা জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারবো।

ঘটনার হালনাগাদ তথ্য জানতে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হয়। থানার উপপরিদর্শক সবুজ চন্দ্র পাল জাগো নিউজকে বলেন, তদন্ত চলমান। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরও কয়েকবার চেষ্টা করা হবে। না ধরলে বাড়িতে গিয়ে কথা বলা হবে।

নায়িকা নিঝুম রুবিনার স্বামী রাহুল জাগো নিউজকে বলেন, আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার। কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত নাকি অপহরণ না অন্য কিছু। আগে গাড়ির চালককে অ্যারেস্ট করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।

গত মঙ্গলবার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিঝুম রুবিনা, সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। পরে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাপ দিয়ে নেমে যান রুবিনা।

ভরদুপুরে নায়িকাকে নিয়ে পালাচ্ছিল উবারের গাড়ি
নিঝুম রুবিনাকে সর্বশেষ দেখা গেছে ‘লিপস্টিক’ সিনেমায়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোয়। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ ছবি দুটিতে কাজ করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

২

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

৩

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

৪

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

৫

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

৭

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

৮

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

৯

সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

১০

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

১১

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১২

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

১৩

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

১৪

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

১৫

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

১৬

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

১৭

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

১৮

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

১৯

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

২০