বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ জানুয়ারি ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুঃস্বপ্নে কাটছে আরিফিন শুভর দিন

বিনোদন ডেস্ক: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করা আরিফিন শুভর সময় ভালো যাচ্ছে না। এই সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে প্লট পাওয়া, পরে বাতিল হওয়ার ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি।

শুভর ব্যক্তিজীবনেও এসেছে ঝড়। ভারতীয় নাগরিক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, মাকে হারানো এলোমেলো করে দিয়েছে তার জীবন। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে সেসব দুঃখ ভাগাভাগি করেছেন আরিফিন শুভ।

আজ (২৪ জানুয়ারি) শুক্রবার শুভ তার ফেসবুকে লিখেছেন মন খারাপের কথা। মায়ের স্মৃতি ভীষণ পোড়াচ্ছে তাকে। শুভ লিখেছেন, ‘ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে। সময় বড়ই স্বার্থপর। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে!’

তিনি আরও লিখেছেন, ‘লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনোদিন আমি বোঝাতে পারব না। আমার জন্য তুমি কি ছিলে এবং আছো। জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে। গত ৩৬৫ দিন প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে। সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি, এটা কোনো দুঃস্বপ্ন নয় তো।’ এই পোস্টের সঙ্গে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

গত ৮ নভেম্বর ভারতের কলকাতায় শুটিংয়ে যান শুভ। সেখানে তিনি কাজ করেন ‘জ্যাজ সিটি’ সিরিজটিতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই সিরিজের কোনো শুটিং অবশ্য বাংলাদেশে হবে না। এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টালিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকেও সিরিজে দেখা যাবে। এর আগে পশ্চিমবঙ্গে তিনি কাজ করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’তে। ‘উনিশে এপ্রিল’ অবমুক্ত হলেও ‘লহু’ এখনও আটকে আছে। ঢাকায় মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত ছবি ‘নীলচক্র’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!