বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ২ ম্যুরাল

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা এসব ম্যুরাল গুঁড়িয়ে দেয়। তাদের সাথে ছাত্রদল ও ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হই হই রই রই আওয়ামী লীগ গেলি কই’, হই হই রই রই ছাত্রলীগ গেলি কই’, হই হই রই রই যুবলীগ গেলি কই’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানের মুজিব ম্যুরালের কবর রচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত দুইটি ভাঙা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশব্যাপী যে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের যে চিহ্ন রেখে গেছে, তা নিশ্চিহ্ন করতে এখানে ছাত্ররা একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০