বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অনলাইন জুয়া ও মাদক বিরোধী যুব ক্যাম্পেইন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়া ও মাদকবিরোধী যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রীজ এলাকায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সিডিও’র ইউনিয়ন ভলেন্টিয়ার মো. ইদ্রিস আলির সভাপতিত্বে এবং ভলেন্টিয়ার সুমাইয়া কামালের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইউনিটের সিনিয়র ভলেন্টিয়ার মো. হাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, অনলাইন জুয়ায় যেমন অনেকেই সর্বস্বান্ত হচ্ছে, তেমনি ঘটছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যাচ্ছে, সারাদেশে মাদকের মতো ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া, ঠিক তেমনি শ্যামনগর উপজেলায় পরিলক্ষিত হচ্ছে। জুয়ায় আসক্তদের অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের সন্তান। মাদকের মতো অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে বহু তরুণ। আমরা বলতে চাই, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা কতটা ভয়ানক বাস্তবতাকে স্পষ্ট করে বলার অপেক্ষা রাখে না। সঙ্গত কারণেই জুয়া সংক্রান্ত সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় উপস্থিত সকলেই অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে জানান। ক্যাম্পেইনে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার রায়হানুল ইসলাম, আটুলিয়া ইউনিটের সদস্যবৃন্দ এবং স্থানীয় অন্যান্য যুবরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!