বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

রিজাউল করিম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুরে সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণে বিজিবির নতুন বিওপি উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে সুলতানপুর বিওপির উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবির উপমহাপরিচালক ও খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল মো: মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানা।

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ১২টি বিওপি ও দুইটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে আসছে। এর মধ্যে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে হিজলদি ও চান্দুড়িয়ায় দুটি বিওপি রয়েছে। যার মধ্যকার দূরত্ব ১০ কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা সুসংহতকরণে নতুন একটি বিওপির প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে সুলতানপুর বিওপি স্থাপন করা হয়েছে।

এদিকে, সুলতানপুর বিওপির উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুস্থ, অসহায়, অস্বচ্ছল রোগী ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।

এই অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক মো: হুমায়ুন কবির প্রত্যাশা ব্যক্ত করে বলেন, অবৈধ উপায়ে মানুষ পারাপার ও পাচার ঠেকাতে সুলতানপুর বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!