বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৯ দেশে ভ্রমণ করতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

নিউজ ডেস্ক | আগাম ভিসা না নিয়ে ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সূচক জানায়, বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে সূচকে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। গতবার ছিল ৯৭তম।

২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪২টি দেশে আগম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন। এবার তা কমে দাঁড়িয়েছে ৩৯টিতে।

গতবছর বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণে যেতে পারতেন। এবার তা কমে দাঁড়িয়েছে ৩৯টিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের এবং শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট।
আগাম ভিসা না নিয়ে যাওয়া যায়, এমন দেশের সংখ্যা কমেছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারবেন ১৯০টি দেশে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়— এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।

বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন দেশগুলোতে — বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০