বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ কমছে না: উপাচার্য

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ চার বছরই থাকছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

রোববার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চার বছরই থাকছে। আমাদের অনার্স কোর্সের মেয়াদ কমছে না। এ ধরনের কোনো নির্দেশনা আমরা মন্ত্রণালয় থেকেও পাইনি। আমাদেরও এমন কোনো সিদ্ধান্ত নেই। মিডিয়াতে আমিনুল স্যারকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স চার বছরই থাকছে। কিছু টেকনিক্যাল কোর্স নিয়ে সিলেবাস সংস্কার করে আমরা একটা ব্লেন্ডেড সিলেবাসের দিকে যাচ্ছি, যেন দেশে-বিদেশে আমাদের ছেলে-মেয়েরা চাকরি পায়। অনার্সের মূল ক্রেডিট পয়েন্টে হাত না দিয়ে এসব টেকনিক্যাল কোর্স কীভাবে স্নাতক পাস এবং সম্মানে যোগ করা যায় এ নিয়ে এ মুহূর্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে আমাদের সঙ্গে। কোর্স এবং রিসোর্স চিহ্নিত করার কাজ চলমান।’

‘সবকিছু ফাইনাল হলে আমরা বসবো সবার সঙ্গে। আমরা মনে করি, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে পারলে এ দেশের ৫০ শতাংশ শিক্ষার সংস্কার হবে। সবার সহযোগিতা চাই।’

গত ৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে, তার মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের কোর্স করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে। একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে; আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০