বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে দিগন্ত পরিবহনের ধাক্কা, আহত ১৩

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১২ জন যাত্রী ও এক হেলপার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০) ভোর সাড়ে ৪টার দিকে শহরের সার্কিট হাউজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে সাতক্ষীরা-যশোর সড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

আহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউদ আলীর ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে শাহীনুর রহমান। এছাড়া চায়না ও আব্দুল্লাহ নামে দুইজনের ঠিকানা জানা যায়নি।

তপন কুমার ঘোষ জানান, তিনি ভারতীয় মেডিকেল ভিসার জন্য ঢাকার যমুনা পার্কে গিয়েছিলেন। ঢাকায় কাজ শেষে তিনি যশোরের চাঁচড়ায় নেমে সাতক্ষীরাগামী দিগন্ত পরিবহনে ওঠেন। যাত্রাপথে চালক বারবার ব্রেক কষছিলেন, যা ঘুমন্ত যাত্রীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে এসে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাছটি বাসের সামনের অংশে ঢুকে পড়ে এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

স্থানীয় আবু সুরাজ পিন্টু দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে তপন ঘোষ, চায়না ও আলমগীরকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় চায়না ও আলমগীরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাছ কেটে যাত্রীদের উদ্ধারকালে সাতক্ষীরা পুলিশ লাইনের কনস্টেবল নায়েব আলী আহত হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!