
এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের গাবুরায় হতদরিদ্রের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় গাইনবাড়ি জে এল এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একশ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, হাফেজ আহসান উল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যক পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি মুসুড়ির ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি চিনির প্যাকেজ প্রদান করা হয়।
মন্তব্য করুন