বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক আবুল কাসেমের বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়ার নিজ বাড়ি থেকে চুরি যাওয়া সাংবাদিক আবুল কাসেমের মোটরসাইকেলটি ২০ দিনেও উদ্ধার হয়নি।

তবে, চুরির ঘটনায় জড়িত সন্দেহে দক্ষিণ কাটিয়ার কুখ্যাত মাদক সম্রাট নাহিদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে কাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ০৫ মার্চ সাংবাদিক আবুল কাসেম অজ্ঞাতদের আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০/১০০।

গ্রেপ্তার নাহিদ বিশ্বাস (৪৫) দক্ষিণ কাটিয়া এলাকার মৃত হাসু বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন, বিক্রি, চুরি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কাটিয়া এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, পিতা নাহিদ বিশ্বাস ও ছেলে নিশান বিশ্বাস (২২) এলাকার মূর্তিমান আতঙ্ক। দুই দশকেরও বেশি সময় ধরে এলাকার একটি পুকুর ঘাটসহ বিভিন্ন গোপন স্থানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি ও দলবদ্ধভাবে সেবন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া এলাকায় নারীদের উত্ত্যক্তকরণ, যাকে-তাকে মারধর, বহিরাগতদের নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। তবে স্থানীয় যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের নেতা, সাবেক এক কাউন্সিলরের মদদে ধরাকে সরা জ্ঞান করতো নাহিদ। এত অপকর্মের পরও তার বিরুদ্ধে মামলা করার সাহস পেতনা কেউ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিংকু মন্ডল জানান, মোটরসাইকেল চুরির সিসিটিভির ফুটেজ দেখে চোর সন্দেহে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সন্ধিগ্ধ আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। শুধু সাংবাদিকের মোটরসাইকেল চুরি নয়, অন্যান্য স্থানেও যে সকল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সে সকল ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

তিনি আরও জানান, সাংবাদিক আবুল কাসেমের মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার নাহিদের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক আবুল কাসেমের কাটিয়াস্থ বাড়ি থেকে গ্রিল কেটে সিড়ি ঘরে রাখা ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০