বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও পূজার সরঞ্জাম চুরি!

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি এবং পূজার সরঞ্জামাদি চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মন্দিরের সেবায়েত সোমবার সকালে পূজা দিতে আসেন। মন্দিরের মূল ফটকে প্রবেশ করতেই তারা কলাপসিবল গেট ও মন্দিরের স্টিলের গেটের তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়।

মন্দিরের পুরোহিত মালতি রানী জানান, সোমবার সকালে তিনি মন্দির পরিষ্কারের জন্য এলে চুরির বিষয়টি জানতে পারেন। তালা ভাঙা ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি, গোপালের পিতলের মূর্তি ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হয়।

মন্দির কমিটির সভাপতি গৌর মালো বলেন, সকাল আটটার দিকে কয়েকজন জানান মন্দিরে চুরি হয়েছে। মন্দিরে এসে দেখি রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল, কয়েকটি বড় বড় ডেক সহ পূজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে গেছে।

তিনি আরও বলেন, মন্দিরে কেউ থাকে না, এই সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

এদিকে, মন্দিরে চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা। দুপুরের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মণ্ডলসহ হিন্দু পরিষদের নেতারা।

হিন্দু পরিষদের সদস্য সচিব উৎপল মন্ডল বলেন, চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, চোরেরা দুটি তালা ভেঙে জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। মন্দির কমিটি একটি লিখিত অভিযোগ দিয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি যাওয়া মূর্তি ও আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705