
ডেস্ক রিপোর্ট: পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন অসহায় মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্রের (বৃদ্ধাশ্রম) বাসিন্দাদের সাথে ইফতারে অংশ নিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এর মধ্যদিয়ে সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা শহরের মেহেদীবাগে অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) এই বিশেষ ইফতারের আয়োজন করা হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই, তবে সমাজের কোনো মানুষ একাকীত্বের কষ্ট পাবে না। মানবিকতা ও সহমর্মিতার চর্চা আমাদের সকলের দায়িত্ব।
মন্তব্য করুন