
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে।
এই সেলের সাতক্ষীরা জেলার দায়িত্ব পেয়েছেন অ্যাড. এ.বি.এম. সেলিম এবং অ্যাড. শামীমা পারভীন মিঠু।
গত ১৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়।
প্রসঙ্গত, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহসহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সারাদেশে ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য আইনজীবীদের সমন্বয় সেল গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন