বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল বলেছে, অবৈধ প্রবেশের চেষ্টা করায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, ১৫ সদস্যের এ দলটি প্রতারণা করতে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করে। যেটিতে বলা হয়েছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। এতে বলা আছে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ম্যাচই নেই।

বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই কথিত ক্রিকেটাররা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টর হিসেবে পাওয়ার চেস্টা করছিল। কিন্তু ওই স্পন্সর জানান, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

পরবর্তীতে আরও তদন্ত করা হয়। এরপর স্পষ্ট হয় এই বাংলাদেশিরা আসলে কোনো ক্রিকেটারই নয়। তারা আদতে একটি সিন্ডিকেটের অংশ; যারা ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

এরপর তাদের মালয়েশিয়ায় আর প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বর্ডার কন্ট্রোল জানিয়েছে, যে বা যারা খেলোয়াড় ভিসা নিয়ে সেটির অপব্যবহার করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মালয় মালি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!