বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন কর্মকর্তার উপর হরিণ শিকারীদের হামলা

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত মোঃ ফারুকুল ইসলামের উপর হামলা চালিয়েছে হরিছ শিকারীরা। হামলায় আহত ফারুকুল ইসলামকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে হামলার শিকার হন তিনি। এসময় তার সাথে থাকা বন কর্মী সাইফুল ইসলাম ও জিন্নাতকেও মারপিট করা হয়।

কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, সকালে কয়রা আদালতে যাওয়ার জন্য ফাঁড়ি হতে রওনা হন তিনি। পথিমধ্যে মহেশ্বরীরপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে পৌঁছালে হরিণ শিকার মামলার আসামি মহেশ্বরীরপুর গ্রামের কামরুল ইসলাম, আজগর হোসেন, জুয়েলসহ আরও ১০/১৫ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে থাকা বন কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপর ২ বন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মামুন মাতুব্বর বলেন, হামলকারীরা সবাই চিহ্নিত হরিণ শিকারী। এরা সবাই বন মামলার আসামি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে ।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!