বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব দৃশ্য বাদ দিয়ে ছাড়পত্র পাচ্ছে শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নির্দেশে পুলিশের একটি দৃশ্য, মাদক সেবনের দৃশ্য, অ্যাকশন দৃশ্যসহ বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা থেকে। এই নির্দেশনা মেনে অবশেষে মিললো মুক্তির অনুমতি। আজ (২৫ মার্চ) মঙ্গলবার সিনেমাটি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা।

তাদের নির্দেশনা মেনে ছবিতে সংশোধনী আনা হয়েছে সেটা দেখতে পেয়ে ‘বরবাদ’কে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির, জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়।

মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির সর্বমোট ১০ মিনিট ছাঁটাই করা হয়েছে। পরিচালক-প্রযোজকের ভাষ্য, এই ১০ মিনিট ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মুক্তির স্বার্থে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আদেশ মানতেই হয়েছে তাদের। তবে ছবিটি ‘ইউ গ্রেড’ ক্যাটাগরিতে ছাড়পত্র পাচ্ছে এবং পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদে মুক্তি দেয়া যাবে এতেই আনন্দিত তারা এবং ছবির পুরো টিম।

এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, ‘বরবাদ’ সংশোধিত হয়েই মুক্তির অনুমতি পাচ্ছে। আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধিত অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।’

ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। বেশ আগে থেকেই চলছিল প্রচার। এরই মধ্যে অবমুক্ত হয়েছে ছবির পোস্টার, টিজার ও গান। সেগুলোই জমিয়ে রেখেছে ঈদের সিনেমার বাজার। মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, মিশা সওদাগর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০