বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টক্সিসিটি নিতে পারি না, সেই কারণেই ছেড়ে বেরিয়ে আসি: শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে বেশ ব্যস্ততায় দিন কাটছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি ‘হাঙ্গামা ডট কম’। আবার সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কি না- ভারতের গণমাধ্যমের থেকে পাওয়া এমন প্রশ্নের জবাব হাসিমুখেই দেন নায়িকা। বললেন, ‘না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব তখন বকা খাব কিনা জানি না। তবে এবার খাইনি।’

যদিও বকা খেতে আপত্তি নেই শ্রাবন্তীর। বলছিলেন, ‘বকা খাওয়াটাও কিন্তু উচিৎ। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কী! তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি।’

সেই ছোট্ট থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস! এরকম টক্সিক বস অর্থাৎ পরিচালক পেয়েছেন কখনো- এই প্রশ্নেরও উত্তর দিলেন শ্রাবন্তী। লুকিয়ে রাখলেন না শ্রাবন্তী। তার উত্তর, ‘হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। আসলে আমি টক্সিসিটি নিতে পারি না। সেই কারণেই ছেড়ে বেরিয়ে আসি।’

তবে কে সেই পরিচালক তা স্পষ্ট করেননি শ্রাবন্তী। শুধু জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০