বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষার দাবিতে সাতক্ষীরায় ভিবিডি’র ক্লাইমেট স্ট্রাইক

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বিশ্বকে রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে শহরতলীর বিনেরপোতা এলাকায় পানিতে দাঁড়িয়ে পরিবেশবান্ধব বার্তা সম্বলিত পোস্টার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের তরুণ সদস্যরা।

এসময় ‘দেয়ার্স নো প্ল্যানেট বি’, ‘স্টপ ক্লাইমেট চেঞ্জ’, ‘সল্যুশন নট পল্যুশন” সহ নানা স্লোগানে জলবায়ু ন্যায্যতার দাবিতে সরব হন তারা।

এ সময় আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উপকূলীয় জেলা সাতক্ষীরার মতো অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন ও অতিবৃষ্টির কারণে স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাতক্ষীরার সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, আমাদের জেলা জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভব করে। আমরা চাই বিশ্ব নেতৃবৃন্দ এই সংকট মোকাবেলায় আরও কার্যকর ও জরুরি পদক্ষেপ নিক।

আরেক স্বেচ্ছাসেবী ইসরাত জাহান ফারিহা বলেন, আমরা যুব সমাজ হিসেবে জলবায়ু সংকটের বিরুদ্ধে সচেতনতা গড়তে মাঠে নেমেছি। পরিবেশ বাঁচাতে আমাদেরই প্রথম এগিয়ে আসতে হবে।

সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মো. হোসেন আলী বলেন, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে, কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে। এই গতি বাধাগ্রস্ত হলেই আমাদের দুর্ভোগ নামবে। পৃথিবীতে যত প্রাণী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা মানবকুল। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই মহামারীর জন্য দায়ী আমরাই।

তিনি আরও বলেন, আমরা পরিবেশে ক্ষতিকর উপাদান বাড়াচ্ছি, আর পরিবেশবান্ধব উপাদান ধ্বংস করছি। আমরা আধুনিকায়নের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু পরিবেশবান্ধব হচ্ছি না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

১০

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

১১

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

১২

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

১৩

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

১৪

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৫

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৬

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

১৭

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

২০
error: Content is protected !!