বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুম্বাই হা-ম-লা-র সন্দেহভাজনকে ভারতের কাছে হস্তান্তর যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার সন্দেহভাজন তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

রানাকে বহন করা প্লেন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভারতের দিল্লিতে নামে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

পরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তাকে ১৮ দিনের জন্য হেফাজতে নেয়।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত রানাকে মুম্বাই হামলায় সম্পৃক্ততার অভিযোগ থেকে মুক্তি দিলেও জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে সহায়তার দায়ে ২০১৩ সালে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে রানা কারাগার থেকে ছাড়া পান। ভারত প্রত্যর্পণের অনুরোধ করলে তাকে ফের গ্রেফতার করা হয়।

২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের প্রাণ গিয়েছিল। হামলার জন্য লস্কর-ই তৈয়বা ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে আসছে ভারত।

রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার বাল্যবন্ধু ডেভিড কোলম্যান হ্যাডলি লস্কর-ই তৈয়বাকে হামলায় সহায়তা করেছিলেন।

পাকিস্তানে বেড়ে ওঠা রানা সেনাবাহিনীর মেডিকেল কর্পে যোগ দেওয়ার আগে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। তিনি ও তার চিকিৎসক স্ত্রী দুজনই ২০০১ সালে কানাডার নাগরিকত্ব পান।

এরপর তারা শিকাগোতে চলে আসেন। এখানে রানা অভিবাসন ও ভ্রমণ কোম্পানিসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন।

ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে সহায়তায় রানা বন্ধু হ্যাডলির সঙ্গে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই লস্কর-ই তৈয়বা সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় আছে।

সূত্র: এনডিটিভি, বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১০

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১১

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

১২

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১৩

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১৫

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৬

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৭

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৮

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৯

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

২০
error: Content is protected !!