ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলম ও ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউসুফ আলম সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের মৃত সোনা উল্লাহ’র ছেলে। তিনি কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এদিকে, ছাত্রলীগ নেতা হানানুজ্জামান একই উপজেলার জাহানাবাজ এলাকার কাউসার আলীর ছেলে। তিনি সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এর মধ্যে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলমকে সাতক্ষীরা সদর থানার একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া, ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়।
এছাড়া, গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে দুই জন, কলারোয়া থানা থেকে এক জন, তালা থেকে দুই জন, কালিগঞ্জ থেকে তিন জন, শ্যামনগর থেকে দুই জন, পাটকেলঘাটা থেকে এক জন ও দেবহাটা থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলমকে তার নিজ বাড়ি থেকে এবং নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা হাসানুজ্জামনকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন