বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে খোলপেটুয়া নদী দখলের প্রতিযোগিতা!  

সুলতান শাহাজান, শ্যামনগর: প্রথমে ভরাট, তারপর বেজ খুড়ে কলাম নির্মাণ, এখন চলছে ইটের গাথুনি। ইটের পর ইট সাজিয়ে গড়ে তোলা হচ্ছে বহুতল ব্যবসা প্রতিষ্ঠান। এভাবেই চলছে খোলপেটুয়া নদী দখলের প্রতিযোগিতা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া দখলের এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি খোলপেটুয়া নদীর মধ্যে নওয়াবেঁকী বাজারের মৎস্য আড়ৎদাররা ১৫০ থেকে ২০০ ফুট জায়গা জুড়ে ভরাট করেছে। নদীর এই জায়গা দখল করে সেখানে আড়ৎ নির্মাণের ছক আকছেন তারা।

শুধু মৎস্য আড়াৎদাররাই নয়, নওয়াবেঁকী বাজারের খোলপেটুয়া নদী সংলগ্ন এলাকা জুড়ে চলছে নদী দখলের এই প্রতিযোগিতা। নদী দখল করে কে কার আগে স্থাপনা নির্মাণ করবেন, তা নিয়ে চলছে দফারফা। কেউ নদীর বাঁধে, কেউ নদীর জেগে উঠা চরে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠানসহ বহুতল ভবন। দখলকারীদের এমন প্রতিযোগিতা প্রকাশ্যে চলতে থাকলেও সংশ্লিষ্টরা নির্বিকার।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ও পদ্মপুকুর ইউনিয়নের মাঝ দিয়ে প্রবহমান খোলপেটুয়া নদী দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রশাসনের লোকজন এসে দেখার পর কয়েকদিন কাজ বন্ধ থাকে। কিন্ত রহস্যজনক কারণে কিছুদিন পর আবারো চলে ভবন নির্মাণের কাজ। এমন চোর-পুলিশ খেলার মাঝেই নদী দখল করে গড়ে উঠছে একের পর এক অবৈধ স্থাপনা। বিশেষ করে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগের বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় একাধিক ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ।

স্থানীয় সংবাদ কর্মী মনিরুজ্জামান জুলেট বলেন, খোলপেটুয়া নদী দিন দিন প্রভাবশালী ও ব্যবসায়ীদের দ্বারা দখল হয়ে যাচ্ছে। এতে নদীর গতিপ্রবাহ থেমে যাওয়ার শঙ্কা রয়েছে। খোলপেটুয়া নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করলেও তা কখনোই বাস্তবায়ন হয়নি। এতে ধীরে ধীরে খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে স্থানীয় প্রভাবশালী ও ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে কালের গর্ভে হারিয়ে যাবে নদীটি।

স্থানীয় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জি.এম. নাসির উদ্দীন বলেন, নদী আইনে বলা হয়েছে নদী দখল, অবকাঠামো নির্মাণ, মৎস্য চাষ, নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। অথচ প্রশাসনকে বৃদ্ধি আঙুল দেখিয়ে খোলপেটুয়া নদী দখল করা হলেও প্রশাসন নীরব।

স্থানীয় বাসিন্দা আল হেলাল বলেন, ঈদের লম্বা ছুটিতে নওয়াবেঁকী বাজারের পানি উন্নয়ন বোর্ডের জায়গা ও খোলপেটুয়া নদী দখলের হিড়িক পড়েছে। নওয়াবেঁকী বাজারের খাস জায়গায় নির্মাণ করা হচ্ছে স্থায়ী দোকানঘর।

এবিষয়ে নাওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, আমি বারবার নিষেধ করার সত্ত্বেও নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ করছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে বাজারে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড টানানো হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, নাওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে নাওয়াবেঁকী বাজারের একটি সিন্ডিকেট এই অবৈধ স্থাপনা তৈরি ও নদী দখলের সঙ্গে জড়িত রয়েছে। তারা মোটা অংকের টাকা নিয়ে প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে এসব অবৈধ স্থাপনা তৈরি করছে।

এদিকে, দিনের আলোতেই প্রভাবশালীরা নদী দখলের উৎসব চালালেও নজরে আসছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অবৈধ পাকা স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড টানানো হলেও নির্মিত স্থাপনা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা বিস্ময় প্রকাশ করে বলেন, দু’দিন পর ওই সাইনবোর্ড আর থাকবে না, আবার কাজ শুরু হবে। এসব সাইনবোর্ড লোক দেখানো।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছি। এছাড়াও নওয়াবেঁকী বাজারে সকল প্রকার পাকা অবৈধ স্থাপনা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এরপরও যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!