ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৩ এপ্রিল) আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া আয়োজিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।
ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক এর সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী ৮শ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারে আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস প্রমুখ।
মন্তব্য করুন