বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকলে বাধ্যতামূলক নিবন্ধন, নইলে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় অবস্থান করা বিদেশিদের জন্য বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশ অমান্য করলে আর্থিক জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন, তাদের অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধন করতে হবে। এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। ব্যর্থ হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার জন্য কঠোর শাস্তি ভোগ করতে হতে পারে।

পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, অবৈধ অভিবাসীদের প্রতি তাদের বার্তা একদম পরিষ্কার— যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান।

পোস্টটির সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে লেখা ছিল, স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া নিরাপদ। এতে নিজে ফ্লাইট ঠিক করে ফেরার সুযোগ থাকবে। এমনকি যুক্তরাষ্ট্রে অর্জিত অর্থও সঙ্গে করে নেওয়া যাবে। পরে চাইলে বৈধভাবে আবারও যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করা যাবে।

এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, যেসব অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরতে চান কিন্তু আর্থিকভাবে সক্ষম নন, তাদের জন্য ফ্লাইট ভাড়ায় সরকারি ভর্তুকির ব্যবস্থা থাকবে।

তবে যারা অবৈধভাবে অবস্থান অব্যাহত রাখবেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তাৎক্ষণিক ফেরত পাঠানোর পাশাপাশি দৈনিক জরিমানার হুমকিও দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ পাওয়ার পরও যদি কেউ থেকে যান, তাহলে প্রতিদিনের জন্য ৯৯৮ ডলার করে জরিমানা গুনতে হবে। এছাড়া কারাদণ্ডও দেওয়া হতে পারে।

সবশেষে স্পষ্ট করে জানানো হয়েছে, যেসব অবৈধ অভিবাসী জোরপূর্বক ফেরত পাঠানো হবে, তারা আর কখনো বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১০

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১১

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১২

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৩

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৪

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৫

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৬

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

১৭

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

১৮

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১৯

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

২০