বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ষবরণ উৎসবে রঙিন সাতক্ষীরা

ডেস্ক রিপোর্ট: বর্ষবরণ উৎসবে রঙিন হয়ে উঠেছে সাতক্ষীরা। সর্বত্রই আনন্দের অবগাহন। প্রাণের উচ্ছ্বাসে উৎসবে মেতে উঠেছে সবাই।

সাতক্ষীরায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসন আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শোভাযাত্রাটি কালেক্টরেট পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নানা রঙের ফেস্টুন, মুখোশ ও বাংলার ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে
লুঙ্গি, ফতুয়া আর গামছায় বাঙালির চিরচেনা রূপে পুরুষ, আর শাড়িতে নবরূপে সেজে অংশ নেয় নারীরা।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে জেলা প্রশাসক উদ্বোধন করেন ১০ দিনব্যাপী বৈশাখী মেলার।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মার উৎসব। আমরা চাই সবাই এই উৎসবকে ঐতিহ্যবাহী রূপে উদযাপন করুক।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ফারিহা আক্তার বলেন, এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে নতুন করে জানতে ও ভালোবাসতে শেখায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০