বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুব নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় ‘এসওডি’ বিষয়ক ডায়ালগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ে ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো
এই ডায়ালগের আয়োজন করে।

একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত ডায়ালগে সভাপতিত্ব করেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হুদা, ফিংড়ি ইউনিয়নের সচিব এস এম আলকাজ আলী এবং স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম বিষয়ে একটি প্রাঞ্জল তথ্যচিত্র উপস্থাপন করেন এক্টিভিস্টা মাসুদ রানা।

আলোচনা করেন, একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর সুপ্তি দাশ চৈতী, সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হোসেন, সদস্য শাহনাজ পারভীন ও হৃদয় মন্ডল। তারা যুবদের দুর্যোগ ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ এবং প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

ডায়ালগে আলোচকরা বলেন, সাতক্ষীরা একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো দুর্যোগ প্রায়ই ঘটে। এসব দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ, বিশেষ করে যুব সমাজকে সচেতন ও প্রশিক্ষিত করে তোলা জরুরি।

অতিথিবৃন্দ বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের সম্পৃক্ত করা হলে তৃণমূল পর্যায়ে দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি কার্যক্রম আরও কার্যকর হবে। এই ধরণের ডায়ালগ দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারের সঙ্গে যুবদের সংযোগ স্থাপন করে একটি কার্যকরী সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করবে।

এ সময় উপস্থিত যুব প্রতিনিধিরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তাদের অন্তর্ভুক্তির প্রস্তাব দেন, যা আগামীতে বাস্তবায়নের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডায়ালগে আলোচনায় উঠে আসে, শুধু দুর্যোগকালীন প্রতিক্রিয়া নয় বরং দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও যুবকদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। তাদের জন্য প্রশিক্ষণ, অবকাঠামোগত সহায়তা এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।

ডায়ালগের শেষাংশে একটি খোলামেলা প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০