বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জগতে লাস্যময়ী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তাকে বলা হয় দুই প্রজন্মের নায়িকাও! নব্বই দশকের শেষের দিকে শুরু তার রঙিন দুনিয়ার পথচলা। এরপর কেটে গেছে প্রায় আড়াই যুগ। এখনও সেই চিরচেনা রূপ ধরেই পর্দা কাঁপাচ্ছেন এই নায়িকা।

এখন যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত নন পূর্ণিমা। তবে সম্প্রতি কিছু ওয়েব কনটেন্ট এ কাজ করেছেন তিনি। এছাড়াও শোবিজের নানা কাজে অংশ নিতে দেখা যায় তাকে; ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত থাকেন নায়িকা।

অবশ্য নিজের ব্যক্তিজীবন বর্ণিল করেই রেখেছেন পূর্ণিমা। তাকে নিয়ে নেই কোনো সমালোচনা কিংবা বাড়তি কথা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী। নিয়মিত তাদের কাছে নিজেকে ধরা দেন, ভক্তরাও নায়িকাকে ভরিয়ে দেন ভালোবাসায়। বিশেষ করে তার অপরিবর্তিত রূপের প্রশংসা করেন ভক্তরা, বয়স ধরে রাখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, কেউ কেউ আবার আফসোসও করেন।

নানা সাজ-পোশাকে নিজেকে মেলে ধরেন পূর্ণিমা। বৃহস্পতিবার এমনই কিছু নতুন লুকে ধরা দিলেন নায়িকা। তবে এদিন বেশ সিম্পল বেশভূষায় ছিলেন। পরেন লাইট ব্লু স্যালোয়ার; সঙ্গে সাদা ওড়না। বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেন, সঙ্গে দেন মিষ্টি হাসি।

পূর্ণিমাকে ভক্তরা যতবারই দেখেন, ততবারই যেন তারা বিস্ময়ের বনে যান। নায়িকার পোস্টে এক নেটিজেন আফসোস প্রকাশ করে মন্তব্য করেন, ‘ছোট থেকে দেখে আসছি আপনাকে, একইরকম। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি সেই বয়সেই পড়ে আছেন।’ একইভাবে আরেকজনের মন্তব্য, ছোটবেলার ক্রাশ, এখনও কত সুন্দর আপনি। আরেক নেটিজেন লিখেছেন, ‘সিম্পলের ওপর সুন্দর লাগছে।’

‘পূর্ণিমা’ নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ২০০৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ ছবি দিয়ে। এরপর ও ২০০৬ সালে নির্মাতা এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’- এই দুটি ছবিতেই পূর্ণিমার অভিনয় মন কাড়ে দর্শকের। সে থেকে বাংলা ছবির ইতিহাসে এখনও দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০