বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন বিভাগের আন্তঃরেঞ্জ ভলিবল টুর্নামেন্ট

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 124.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে টানা দায়িত্ব পালনরত বনরক্ষীদের একঘেয়েমি দূর করতে অনুষ্ঠিত হলো আন্তঃরেঞ্জ ভলিবল টুর্নামেন্ট।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে খুলনার কয়রার কাশিয়বাদ ফরেস্ট স্টেশন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে সাতক্ষীরা রেঞ্জকে পরাজিত করে খুলনা রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমানে সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মামুন মাতববর, খুলনা রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, সাতক্ষীরা রেঞ্জ সহযোগী মোঃ হাবিবুর রহমান, কয়রা আদালতের বন মামলা পরিচালক মনিরুল ইসলাম, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, কোবাদক স্টেশন কর্মকতা মোঃ আনোয়ার হোসেন, কৈখালী স্টেশন কর্মকর্তা এমকেএম আব্দুস সুলতান, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, কাশিয়াবাদ স্টেশনের সহযোগী স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিন প্রমুখ।

খেলা পরিচালনা করেন বেদকাশি কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কুমার মন্ডল। সহযোগী ছিলেন সিপিজি সদস্য বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম ও মৎস্য ব্যবসায়ী শাহাজুল ইসলাম।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নিবার্চিত হন চুনকড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদার।

বন প্রহরী মাহবুব হোসেন বলেন, সুন্দরবনের গভীরে দায়িত্ব পালন করতে করতে কখনো কখনো মনে হয় আমরা যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আজকের খেলায় অংশ নিয়ে মনে হলো, আমরা বেঁচে আছি, আনন্দ করতে পারি।

খুলনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাসানুর রহমান বলেন, বনকর্মীদের কাজ অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। তাই মানসিক চাপ দূর করতে আমরা খেলাধূলার মতো কার্যক্রম হাতে নিয়েছি। এতে তাদের মনোবল যেমন বাড়বে, তেমনি পারস্পরিক সহযোগিতার পরিবেশও তৈরি হবে।

শত শত দর্শক আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০