বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ এপ্রিল ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পুকুর থেকে ৩৬টি হাসুয়া উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের মিস্ত্রির ঘরের পাশের পুকুর থেকে ৩৬টি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা পরিষদের পিয়ন সাবের মিস্ত্রি, তার শ্বশুর শ্যামনগর উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মোকসেদ আলী গাজী এবং তার শ্যালক শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি রহমত আলীদের পারিবারিক পুকুর থেকে এসব হাসুয়া অস্ত্র উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকিপুর গ্রামের ছাবের মিস্ত্রির ঘরের পাশের পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় ভর্তি ৩৬ পিস দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়। ওই পুকুরে হাসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বিগত আওয়ামী সরকারের শাসনামলে সাবেক এমপি জগলুল হায়দারের নির্দেশে শ্যামনগর উপজেলায় প্রায়ই দেশীয় অস্ত্র হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হানাহানি ও দাঙ্গা-হামলা চালানো হতো। গ্রাম্য দলাদলি, জমি দখল, জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো।

নকিপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সুজা মাহমুদ বলেন, এই অস্ত্রগুলো বিভিন্ন সময়ে ভূমিহীন নেতা পরিচয়ে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মোকসেদ আলী গাজী, তার জামাই সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবের মিস্ত্রি এবং ছেলে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলীর নেতৃত্বে একটি ভূমিদস্যু বাহিনীর সদস্যরা ব্যবহার করতেন। সর্বশেষ গত ২৩ সালের শেষের দিকে আমাদের ওপর এসব অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জমির দখল করা হয়।

এছাড়াও স্থানীয় মাসুদ হোসেনসহ কয়েকজন জানান, সাবের মিস্ত্রি, তার শ্বশুর মোকসেদ গাজী এবং শ্যালক রহমত দীর্ঘদিন ধরে পুকুরটি জবরদখল করে রেখেছিল। #

২০.৪.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০