বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২০ এপ্রিল ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়লেন বিজয়

ক্রীড়া ডেস্ক: মন থেকে চাইলে নাকি সব কিছু পাওয়া যায়। তার প্রমাণ আজ পাইলেন এনামুল হক বিজয়। ২০১৪ সালের ৮ এপ্রিল এমন ইচ্ছা প্রকাশ করেই নিজের ডায়েরিতে একটা চিরকুট সেঁটে দিয়েছিলেন বিজয়।

হলুদ রঙের সেই চিরকুটে বিজয় লিখছিলেন, ‘২০২৫-এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা।

সেই লেখা গত ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সত্যি সত্যি পেয়ে গেছেন তিনি। সেটিও বছর শেষ হওয়ার ৮ মাস বাকি থাকতেই।

বিজয়ের সেঞ্চুরির ফিফটি হওয়াটা ছিল সময়ের অপেক্ষা।

কেননা গত ২৫ মার্চ ৪৯তম সেঞ্চুরি পেয়ে মাইলফলকের সামনে দ্বারপ্রান্তে দাঁড়ান তিনি। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সব সংস্করণ মিলেয়ে ৫০ সেঞ্চুরির কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার। সেটিও ছক্কা হাঁকিয়ে। প্রতিপক্ষের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে হাঁকিয়ে।

স্বীকৃতি ক্রিকেটের ৫০ সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিন অঙ্ক পেয়েছেন প্রথম শ্রেণির সংস্করণে। এই ফরম্যার্টে ২৪ সেঞ্চুরি করেছেন তিনি। বাকি সেঞ্চুরির মধ্যে ২৩ টি লিস্ট ‘এ’ সেঞ্চুরির বিপরীতে ৩ টি টি-টোয়েন্টিতে।

বিজয়ের স্বপ্নপূরণের দিনে জিতেছে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে ৭ ‍উইকেটের জয় পেয়েছে।

১ ছক্কা ও ১০ চারে ১১০ রানে অপরাজিত থাকেন বিজয়। সুপার লিগের ম্যাচে তানজিদ হাসান তামিম (৬৮) ও সাইফ হাসানের (৫২) ফিফটিতে ২২৪ রানের লক্ষ্য দিয়েছিল রূপগঞ্জ।
দিনের অন্য খেলায় জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২২ রানের ইনিংস খেলে মোহামেডানকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন রনি তালুকদার। প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক টার্গেট দিয়েছিল ২৪১ রান। আবাহনী জয় পেয়েছে ৫০ রানের।

আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ৮৩ রানের ইনিংসে ভর করে ২৭৮ রান করেছিল আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ২২৮ রানে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেও পরাজয় নিয়েই মাঠ ছেড়েছেন নিহাদুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

১০

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১১

মেয়ের মা হলেন বুবলী

১২

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১৩

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৪

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৫

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১৬

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১৭

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১৮

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১৯

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705