বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃ-ত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের কাকমারি বিল থেকে ধান বহনের সময় আকস্মিক বজ্রপাতের তার মৃত্যু হয়।

নিহত অমিত্তবান আরা (৪৫) সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী।

এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের খুকুমনি (৪৭)। তিনি ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী অমিত্তবান আরা সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর জমিতে ধান বহনের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি ও তার সহকর্মী খুকুমনি। পথিমধ্যে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই অমিত্তবান আরার মৃত্যু হয়। আহত হন খুকুমনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০