বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির সম্মেলনের রূপরেখা ঘোষণা, আদর্শচ্যুত ব্যক্তিদের সদস্যপদ নবায়ন হবে না

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, প্রফেসর ডা. শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলীম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম।

সভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে সকল ওয়ার্ডের প্রাথমিক সদস্য তালিকা বা কাউন্সিলর প্যানেল (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১৫০ জন ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১০০ জন) তৈরি, ৭ মের সকল ওয়ার্ডের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে ৭১ সদস্য ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে ৫১ সদস্য বিশিষ্ট) গঠন, ১৫ মের ইউনিয়ন সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন, এ সময়ের মধ্যে পৌর সম্মেলন সম্পন্ন করা ও ২৯ মের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করা সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দলীয় আদর্শচ্যুত ব্যক্তিদের (নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী, রাজনৈতিকভাবে ১৫ই আগস্ট পালনকারী, চিহ্নিত মাদক ব্যবসায়ী ইত্যাদি) বিএনপির প্রাথমিক সদস্য ফরম নবায়ন না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০