বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ এপ্রিল ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু মেলায় আশার আলো

সুলতান শাহাজান, শ্যামনগর: বিশ্ব ধরিত্রী দিবসে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী জলবায়ু মেলা—যেখানে স্থানীয় মানুষ নিজেরাই তুলে ধরেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাঁদের অভিযোজনের কৌশল। জলবায়ুর অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের অন্যতম শ্যামনগরে এই মেলা যেন এক টুকরো আশার প্রদীপ।

ইয়ুথনেট গ্লোবাল, ইসলামিক রিলিফ বাংলাদেশ (শ্যামনগর ফিল্ড অফিস) এবং স্থানীয় উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি। তবে এই মেলার মাধ্যমে বোঝা যাচ্ছে সমস্যা যত গভীরই হোক, মানুষের উদ্ভাবন ও সচেতনতা থাকলে আশার আলো সবসময় থাকে।

মেলায় স্থান পেয়েছে লবণাক্ততা সহনশীল কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও খাল পুনর্খননের মাধ্যমে মিষ্টি পানির প্রাপ্যতা নিশ্চিতকরণের কৌশল এবং স্থানীয় তরুণদের সচেতনতামূলক কার্যক্রম।

এসময উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, যুব, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তাঁরা একসঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন, ভবিষ্যতের অভিযোজন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। উদ্যোক্তাদের আশা—এই উদ্যোগ নতুন দিগন্ত খুলে দেবে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে উন্নয়নের পথ দেখাবে।

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় অঞ্চল শ্যামনগর জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা ও নদীভাঙনের মতো সমস্যায় অতিষ্ঠ এখানকার মানুষ। কিন্তু সেই সঙ্গেই গড়ে উঠছে প্রতিবাদের ভাষা—প্রকৃতি ও পরিবেশকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার নতুন কৌশল।

মেলায় ভিড় করছেন শত শত মানুষ—কারও কৌতূহল, কারও আগ্রহ, কারও প্রশংসা। কিন্তু সবার মধ্যেই এক অভিন্ন উপলব্ধি: স্থানীয় সমস্যার সমাধানও সম্ভব স্থানীয় মানুষের হাত ধরেই।

তাদের বক্তব্য, নিরাপদ ধরিত্রী সবুজ অরণ্য, নিশ্চিত করবে দুর্জয় তারুণ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০